প্রথমে নারীদের হত্যা করা হবে
যাতে নতুন কোনো শিশুর জন্ম না হয়,
ভবিষ্যৎ বলে কিছু না থাকে ওদের।
তারপর জীবন্ত শিশুদের,
যাতে হারিয়ে যায় নিকট ভবিষ্যৎও
তারপর সক্ষম যুবা আর পুরুষদের
বয়স্কদের হত্যা করা হবে না;
অন্যদের মেরে শেষ করতে যেটুকু সময়
বয়স্করা ততক্ষণে আপনাতেই মারা যাবে
আর আমরা পাব সেই ‘পবিত্র ভূমি’
গ্যাস চেম্বার থেকে বেরিয়ে আসা ইসরায়েলের জন্য।