টেরাকোটার পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনন্ত সবুজ গম ক্ষেতের পাহারাদার আমি, তাড়িয়ে দিই যত সারস শাবক।

হৃদয়ের গভীরে খনন করি মৃত্যুকূপ। অনন্ত জীবন করিনি কামনা। তবুও

 স্বপ্নে, নিজেকে সম্রাট রুপে আবিষ্কার করি। সারি সারি পদাতিক ও অশ্বারোহী

সৈন্যের টেরাকোটা। ঘোড়ার মূর্তি ও হস্তিবাহিনীর রথ। চিরঘুমে পারদের হ্রদে

সাঁতার কাটি। সমাধিসৌধ থেকে দেখি রাক্ষুসে চাঁদ। মল্লযোদ্ধাদের কসরত।

নর্তকীদের নৃত্যের মুদ্রাদোষ। সিংহাসনে বসে শুনি, পাখিদের কিচিরমিচির।

পাহাড়ি ঝর্ণার কলরব। ফুলেরা মাথা নিচু করে জানায় সম্মানসূচক অভিধা।

বাহারী মদের পাত্রে কেবল ড্রাগনের হাসি। বলো, কেনো এতোটা করলে উন্মাদ।

যেন মৃত্যুর পরে সাজাচ্ছি টেরাকোটার রঙিন পৃথিবী।