ঊনবিকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার মৃত্যুসংবাদে এমন রং চড়িয়েছিল ওরা
আমিও সেটাকে গুজব ভেবে নিলাম,
শেষতক তাই শেষকৃত্যের কেকে
‘হ্যাপি বার্থডে’ লিখে কেটে পড়ি,
জানুয়ারিতে একই মুখ দিল্লি এয়ারপোর্টে ঘোরে কেন
ভূতের মতো?
সেই উত্তর খুঁজতে খুঁজতে
কুৎসিত ডাইনির গল্পকে রূপকথা বলে ডাকার ভণ্ডবেলা কেটে যায়;
ধোঁয়াশা মেলা কুয়াশার পাশে মেলা বসিয়ে আদর্শমাখা
পাপী লোকজন দলে দলে আসে—
‘ঠক ঠক ঠক’
‘ঊনবিকেলের কথারা বাড়ি নেই’