জেনে গেছে

অলংকরণ: এস এম রাকিবুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষশীতল রাতের ফেরারি লাউয়ের ডগা
যেতে যেতে ভুল পথে
ঢুকে গেছে বাঁধাকপির খেতে—
উপায়ান্তরহীন দুপুরমণি আপা
পেরিয়ে গেছে তার তীব্র তিরিশের ঘর।

নব্য নগদ আয়তনের ভারে অথবা ধারে
ফালা ফালা দেহবৃক্ষ—
বিগলিত জ্যোৎস্নার ওপরে–নিচে হাসে
গোত্রহীন জলের সারস।