চিরকুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীবায় উপচে পড়ে
এক শ গোলাপ
চোখের ভেতরে মেঘ সালংকারা
তোমার কি আর কোনো কাজ নেই রোজ
কালকের চেয়ে আরও প্রিয় হওয়া ছাড়া?
চিবুকে আটকে আছে
সোনালি ত্রিভুজ
চোখের ভেতরে মেঘ সন্ধ্যাতারা
তোমার কি আর কোনো কাজ নেই রোজ
‘আজ তবে যাই’ বলে চলে যাওয়া ছাড়া?