অসমাপ্ত ঝগড়াগুলো
পায়ে হাঁটা পথ
আর মাত্র কয়েক মিনিট...
এর পর থেকে
আমাদের সব দেখাদেখি
স্থগিত রাখার জন্য পেয়ে যাব দীর্ঘ অবসর;
বলব বা শুনব যে—কারও হাতে কিন্তু
বেশি কথা নেই
আমাদের অসমাপ্ত ঝগড়াগুলো এর মধ্যে শেষ করা যাবে!