প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শূন্যের ভেতরে হাত দাও, খুঁজে পাবে
পাটিগণিতের নির্ভুল পথের ফলাফল!
গভীর সুখকে দুঃখ দিয়ে বিয়োগ করার পর
টের পাবে বাতাস নীরবে এনে দিচ্ছে অসীমের স্বাদ!
তখন নিজেকে আর
একা মনে হয় না মোটেও,
জ্যামিতিক আচরণে তার নন্দনমুখর
ঊরুদয় বেয়ে ছড়ায় সোনালি আভা,
নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে
শুধু মনে হবে—
শূন্য থেকে শুরু হয় আমাদের পথ চলা!