শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের শোকসভায় গিয়ে দেখি সবাই হাসছে।
যার সঙ্গে হ্যান্ডশেক করিনি কখনো
তার হাতে আমার কবিতা—
কিছুটা আবেগ আর কবির প্রয়াণব্যথা নিয়ে
কবিতাটিও হয়েছে প্রদর্শনীর বিষয়—
সত্যি,
আমি সবাইকে উৎসবের উঠোনে দেখতে চেয়েছি;
আমার সামান্য মৃত্যু তোমাদের সাক্ষাতের শ্রেষ্ঠ
উপলক্ষ হলে এ স্মরণসভারও হবে অন্য তরজমা—
মৃত্যু একটা গুরুগম্ভীর ব্যাপার,
নিজের মৃত্যুতে নিজেকে কাঁদতে নেই;
আমি মুখ কালো করে আছি।