ইসরাফিলের শিঙা

অলংকরণ : এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

মাইল মাইল পার হয়ে যাই
প্রেম নাই
এখানে প্রতিটা দোকানে বিক্রি হচ্ছে শব্দ
যা দেখি, যেখানে তাকাই হর্ন বেজে ওঠে
সাইড দিয়ে মানুষ চলে যায়
মাটিতে হর্ন, আকাশে হর্ন, বাতাসে ভেঁপু
আর তোমার দিকে যতবার তাকাই
সাইরেন বেজে ওঠে
যেনবা গাজায় পড়ছে বোমা
অথবা এক মৃতপ্রায় রোগী তোমার ভেতর
তুমি অ্যাম্বুলেন্স,
তোমার বাবা যুদ্ধবিমান
তোমার ভাই একটা আস্ত গ্রেনেড
যতবার ফাটে
সরে যাই
মাইল মাইল পথের পাথারে
প্রেম নাই
সাইড দিয়ে মানুষ চলে যায়।