কুত্রাপি-৫৩১

অলংকরণ: এস এম রাকিবুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঞ্জালে এই জলীয় স্বদেশ হতভাগা এক উল্টো কাছিম
কোন চালে দিই বলিও আদেশ, কত ভাগা চাই
মন তালে নেই, মরে যাওয়া খালে দাপাদাপি করে
পড়ে পাওয়া চালে কতটুকু ভাত, কতখানি ছায়া, কয় দান দাবার কোর্টে?
আবার ভোটের পরে গাধারাই গরিষ্ঠ গয়াল
দয়াল,
আল ঠেলা বাংলায় সোনালি ফসলের রং ফসকে যাওয়ার পর ফরসাই হবে?
ভরসাই রবে না যদি কোনো দিকে ফিরে করি খিস্তিখেউড়?
কিস্তি চাউর হলে এইখানে ডুবে যায় হাঁটুজলে হাতি
পাতি তলে তলে চায়ের বাগান হয়ে গণতন্ত্রের মতো ফোটে