প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত ভেঙে গেছে,
মা গোছাচ্ছে ঘুম।
ঘুম একটা খেয়া
বাবা পার হতে পারে না
মাঝনদীতে হাবুডুবু খায়
সাঁতরায়। আমি নদীটাকে ছোট করে দিই। বাবা লাফ দিয়ে পার হয়। কিন্তু নদী ছোট হয়ে যাওয়ায় বাপের মাছের ব্যবসায় ভাটা পড়ে। সে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নৌকা গোছায়। সমুদ্রে যায়। আমাদের ছোট নদীতে সমুদ্রের ছোট ছোট ঢেউ আর নুন পাঠিয়ে বাবা পড়ে থাকে অকূল ব্যবসায়।