প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসা একটা নোংরা বিষয়—
তাতে থুতু জড়ায়ে থাকে, ঘাম জড়ায়ে যায়
তুমি পরিচ্ছন্নতাকামী, থাকো পরিষ্কার
সুগন্ধ মাখো অঙ্গে, করো চুলে শ্যাম্পু পরিপাটি
ডিটারজেন্টে ফোটে তোমার শখের বকুল
মনমধ্যে আমার ঘ্রাণ আদিম—
পোশাক বাহুল্য প্রেমে, ত্বক চিরকালীন
ধুলো ঝাড়তে গেলে দুনিয়ায়, মেলে না হৃদয়।