প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহারে—
শখ হলো তার
ঘুরতে যাবে পাহাড়ে।
কিন্তু সে তো
পথ ভুলে যায় সাগরে
জলদস্যু দিচ্ছে হানা-
ভাগো রে...
ভাগবে কোথায়?
কাছেই ছিল সোঁদর বন
সেথায় গিয়ে খোকাবাবুর
ভরল মন
সোঁদর বনে নেই তো এখন
বাঘের ভয়!
‘মাঘের শীতে বাঘ পালাল’
তাই কি হয়?
অভিমানে বাঘ ছেড়েছে
এ দেশটা
ফিরবে না আর যতই করো
সে চেষ্টা!