অমরত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন, শিল্পী: মাসুক হেলাল
ফারাজ আইয়াজ হোসেন, শিল্পী: মাসুক হেলাল

বন্ধুর পথে হাঁটতে গেলে—

বন্ধুর কথা মনে পড়ে।

ফারাজ তুমি বন্ধু আমার,

তোমায় ভাবি গর্বভরে।

জীবন বাঁচাতে বন্ধুদেরই,

ঠাঁই নিয়েছ নতুন দেশে।

তোমার নামটি অমর হবে,

থাকবে তুমি বীরের বেশে।

ফারাজ তুমি শুনতে কি পাও,

তোমার নামের জয়ধ্বনি।

মায়ের কাছে আজও তুমি,

ছোট্ট সোনা চোখের মণি।

তোমার কথা ভেবে ভেবে,

মায়ের চোখে অশ্রু ঝরে।

ফারাজ তুমি থাকবে বেঁচে,

লক্ষ হৃদয় অন্তরে।