আগুনে ভালোবাসাময় মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আগুনের সেই সোনালি রং পুলক জাগায় প্রতিদিন,
পুড়ে পুড়েই তো মিশে যাবার কথা আছে একদিন—
তোমার এই সুন্দর মাটি, আকাশ, জল আর বাতাসে।
আমার সোনার বাংলা, তবে আর দেরি কেন?
এসো আপন করে নাও, নিজের মতো করে শূন্য করো আমারে,
মাটি খুশি হবে পেয়ে তার নিজ পুত্র, পবনদেবেরও সেই অনুভূতি;
সাথে উড়ে যাক আমার ঘর, কালো ধোঁয়ায় তোমার মেঘে মেঘে,
জোছনা তো সেটা শুষেই নেবে আপন ভেবে, ঠিকঠাক মায়ায়।