প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোশেখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ চৈত্র মাসের পর
নববর্ষ নিয়ে আসে কালবোশেখি ঝড়।
তপ্ত হাওয়া ঘূর্ণি বাতাস দেখায় খালি ডর
বাতাস ভীষণ বাচ্চা শিশু যেথায় বালুর চর।
বাঁশবাগানে ভূতের বাসা দমকা হাওয়ায় সাফ
বাঁশের আগা নত হয়ে চাইছে যেন মাফ
কোথায় যেন মজুত থাকে কাল বোশেখির তাপ
মেঘছানাদের ভাবটি এমন খেলছে বিশ্বকাপ!
এমন দৃশ্য দেখার পরে চুপটি করে থাকি
ভয়কে আমি চাপা দিয়ে সাহস ধরে রাখি।
নববর্ষ বরণ করতে বন্ধু-স্বজন ডাকি
আমরা শিশু আমরা আলো মুক্ত বনের পাখি।