আমার শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা যখন ফুল দিতে যাই প্রতিবাদের লাশে

সত্তা দ্যাখে মুখ

মিনার কেবল পাথর নয় বাঁচার নিশ্বাস।

সূর্য জ্বলে মধ্যরাতে

জীবনশ্রী মিছিল-অধিকারে

রৌদ্রভাষা অন্ধকারে দাবিতে বিম্বিত।

আমরা যখন বহন করি প্রতিবাদের লাশ

নিরন্তর হাঁটতে থাকি,

চোখ খোঁজে না দাফনভূমির বাতি।