শুনতে কেমন লাগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনতে কেমন লাগে
একাত্তরের আগে
ছিলাম পরাধীন
একাত্তরের আগে
শুনতে কেমন লাগে
ছিল মরা-দিন।
অন্ধকারে ছিল ভরা
শাসন ছিল বেজায় কড়া
সত্য কথা বলতে গেলে
আবাস হতো গোপন জেলে
ছিল অবাক দিন।
অবশেষে যুদ্ধ আসে
রক্ত ঝরে সবুজ ঘাসে
সবাই মিলে অস্ত্র ধরে
স্বদেশ-ভূমি স্বাধীন করে
রাতকে বানায় দিন।
শুনতে দারুণ লাগে
মনে পুলক জাগে
নই তো পরাধীন।