প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকে যখন সকাল হলো
শুক্রবারের দিনটায়
ছোট মামা দুচোখ খোলেন
বেলা দুপুর তিনটায়।
অনেক ডাকাডাকির পরে
উঠে দিলেন হাইটা
‘মামা চলো মেলায় যাবো
কিনতে গল্পের বইটা।’
মামা বললেন ‘আজ আর না যাই’
‘শনিবার বিকেলে’
রবি থেকে বুধ পেরোল
মামার খামখেয়ালে।
আজ যখন ওই বিষ্যুদবারটা
পুজোর উপোস দিনভর
‘বাইরে যাওয়া গুরুর নিষেধ
ভাগনে তুই আজ মাফ কর।’
‘ছোট মামা ভাল্লাগেনা
তুমি এত আলসে!’
মামি বলেন আর হবে না
ভুলে যাবে কাল সে।
বইমেলাটা শেষের পথে
আজও গেল গোল্লায়
বই কেনাটা ভেস্তে গেল
পড়ে মামার পাল্লায়।