ঈশপের গল্পের ভাল্লুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশপের গল্পের ভাল্লুক যদি
আমাদের সম্মুখে আজ এসে দাঁড়ায়,
তুমি দৌড়ে গাছে উঠলে ওঠো
আমি মরা মানুষের ভাণ করব না
তবুও সে বুঝে ফেলবে
এ হৃদয় বহুদিন বন্ধুহীন থেকে
আজ মরে গেছে!
তারপর গহিন জঙ্গলে
ভাল্লুক বন্ধুর সাথে হারিয়ে যাব
তুমি দেখবে,
প্রাণিবিদ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে
আমরা অ্যানিমেশন হয়ে যাই...