উন্মাদের সাথে আলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলে দাও যা কিছু তুমি রেখেছ পাথরচাপা

বুকের ভেতরে রেখেছ যা কিছু কাঁপা কাঁপা

হাতে-নখে-দাঁতে—গোপন মর্মরে সব আজ

বলো, আমাকেই ভেবে নিজের বুকের ভাঁজ

আর যত নীলিম-লালিমা কাজ রেখে সব একা

রেখে যত ভ্রুকুঞ্চন, মুছে কপালের ভাঁজ-রেখা

এসো এই শীতের প্রান্তরে, নিশ্বাসের উষ্ণতাগুলি

ভাগাভাগি করে দিই খুলে ঘামের নহর, উমম বুলি—

গুলি ক্রমশ অস্ফুট হবে, কড়াইয়ে গলবে মোম

ধ্বনিরা হারাবে চিরন্তন চেহারা তাদের আর রোম—

কূপগুলি যতিচিহ্নের মতো হবে ঠায় সৈন্যের দল

পোশাকসমগ্র বটেই, একে একে খুলে সমস্ত আগল

শরীরভেতরের—বেরিয়ে আসবে তুমি, বলবে আমার নাম

উন্মাদিনী, রে নাছোড় কর—জিবখসা ভোরকে প্রণাম।