কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ রফিক
এই যাত্রা কালান্তরে
চিতার চন্দন ঘ্রাণে
জ্বলন্ত চুল্লিতে নয়,
বিস্ফোরিত বোমগুলি
অন্ধকূপ বদ্ধগুহা—
হিরোশিমা নাগাসাকি
সমাজ-সরকার-রাষ্ট্র
প্রতিহিংসা অহমিকা
মৃত্যু, মৃত্যু থেকে দূরে,
নক্ষত্রে পুড়িয়ে মারো;
ধূমকেতু পুচ্ছদগ্ধ
ছাই ভস্ম উড়ে ঝরে
দুধসাদা স্নিগ্ধ হেম
তোমার জানালা বেয়ে
ভোরে, হাস্নুহেনা পাপড়ি!
ঋষিণ দস্তিদার
খেয়াল
তোমার গোপন বেড়াল
ভাঙল পাথর আড়াল
চোট পালিশের নখে!
দরজা পিঠের আঁচড়
অবাঙমনসগোচর
প্রশ্ন ফেলে রাখে।
বিভার মতন দেখায়
অনিদ্র ছাদ পাখায়
ছায়া সুনিশ্চয়
উড়ছে ফাগুন খেয়াল—
অনচ্ছ মন দেয়াল
সাজাক অবচয়।।