কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে কিছুই ছিল না

সেখানে রচিত হলো একটা বাগান

বাগানে লাইন দিয়ে বোনা গাছগুলিতে

শব্দের ফুল ফোটে

আর লাইনগুলির মাঝখানে ছোট্ট নালা দিয়ে

বয়ে যায়

স্বচ্ছ ও সাদা জলের ধারা

তারা মাটির ময়লা ধুয়ে নেয় আর

গাছগুলিকে জোগায় স্থানীয় খনিজ মেশানো

মিনারেল ওয়াটার

যেখানে কিছুই ছিল না

সেখানে রচিত হলো একটা শব্দের বাগান—

কবি তার মালি