কবির দৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ যখন ধরে ফেলে হরিণটাকে

আমি বলি, যাক না সে বেঁচে

বুড়ো বাঘটা শিকার না পেয়ে হাঁপায়

বলি, কৌশলে আবার হোক চেষ্টা

বাঘটা এবার ধরে আনল হরিণছানা

আমি কষ্ট পেলাম আরও বেশি

বুড়ো বাঘটা এমনিতেই রাতকানা

আবার কয়েক দিনের উপোষী

হরিণপ্রেমিক হয়ে আমি বাঘকেও ভালোবাসি