করোনা
করোনা, তুমি একটু করুণা করো না,
তুমি তো এখন বিশ্ব বিখ্যাত, তুমি তো ছোটখাটো কেউ না।
তোমার ভয়ে বিশ্ব কাঁপে, পরাশক্তিরা লুকিয়ে যায় ভয়ে,
যেমন চীন, ইতালি, ইউএসএ, ইউকে, রাশিয়া বা সারা বিশ্ব।
আমরা তো ওদের মতো অত শক্তিধর না, বিত্তেও না।
তোমার কাছে আমার চাওয়া, অন্য সবার মতো আমাদের সঙ্গে একই ব্যবহার কোরো না তুমি।
আমাদের এই দেশটা ৬ ঋতুর দেশ, অন্য দেশগুলোর সাথে মেলে না,
তুমিও তোমার চরিত্র একটু পরিবর্তন করো এই দেশের জন্য।
তোমাকে তোমার কার্যক্রম থামাতে বলছি না,
তোমার চেহারায় অনেকগুলো কাঁটা কাঁটা আছে, আমি জানি,
আমার দেশের জন্য তুমি একটি কাঁটা রাখো।
যে কাঁটা আঘাত করবে ত্রাণের চালের চোরকে, ঘুষখোরকে, ধর্ষণকারীকে, নদী দখলকারীকে, দুর্বৃত্তকে, আরও অনেক অনেককে।
করোনা, তোমার কাছে আমার এটাই চাওয়া, তুমি তোমার কাজ করে যাও,
শুধু নিরীহদের ছেড়ে দাও।
করোনা, এখন আমরা বড় নিরীহ, অসহায়,
এইটুকু করুণা তোমার কাছে চাইতেই পারি।।
তারিখ: ১৩.০৪.২০২০ ইং