করোনা লিরিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র সকাল হলো
অপরূপ নীল
আকাশে উড়ল রোদ
ডানার মিছিল
পাখিদের দল
বহুদিন পরে ভাবল
অনেক উড়ি চল
আজব জারুল
ফুটে থাকল আরও কত
প্রজাপতি ফুল
শুধু মানুষ
চুপ করে আছে
ঘরে বসে আছে
ভয়ে ভয়ে আছে
আরেকটা সকাল কি
হবে এ রকম?
হবে
৯ এপ্রিল ২০২০