কামাল চৌধুরীর কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা ও বাড়ি


যে দিকে তাকাই—চোখে পড়ে কানাগলি
মানুষের কটা রাস্তা প্রয়োজন এই ভেবে হারানো বাড়িটা খুঁজি

তেমাথার জটলা শেষে পাড়ার মেয়েটির পিছু পিছু
বাতাসের পৃষ্ঠাগুলো পাঠ করছি

সেই একই রাস্তা, সেই হাঁটাপথ
স্মৃতি থেকে একটা রাস্তা বানাব বলে

কানাগলিতেই খুঁজছি তোমাকে


দুই.
নীরবে দাঁড়াও, আমি পাঠ করি তোমাকে
শরীর থেকে অক্ষরের দিকে যেতে যেতে
আলোকে ঊষাকাল ভেবে আমি ফের হাওয়ার বিস্তার


এলোমেলো প্রতিবিম্বে পাখিদের ডেকে নিচ্ছি
ডালে পাতায়, ছাল বাকলের ঘ্রাণে, খড়কুটোসমেত

নীরবে দাঁড়াও, কিচির মিচির শুনি

বাড়িটা বানাব বলে আমি আজ গাছ হয়ে যাওয়া ভোর


অন্য আলোয় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]