কোনো দিন আর উজ্জ্বলতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো দিনই আর উজ্জ্বলতার মুখ দেখা হবে না
ধরনের অন্ধকার চৌদিকে করে আসতে পারার পর
বৃষ্টি এখন হই হই করছে। কারা যেন ইতিমধ্যের
আধুনিক বানানে ধরনা দিয়ে রই রই রব তুলে
কার না কার প্রেমিকার বিবাহ ঘটাচ্ছে কাছাকাছি।
আমি ছাদ থেকে ফেরার সময়, ভিজব না বলে
ফেরার সময়, তোমার জন্যে জেবের ভেতর হাত
ঢোকাবার পরবর্তী শূন্যতাটুকু অনুভব করে নিলাম
বেশুমার ঘড়ির কাঁটার ঘূর্ণনের পর আরও একবার
এই সব বর্ণনার পাশে মনে হলো, দূরত্ব ডাঙর হবার
আগে, বৃষ্টিও ছিল এক ঘটনা, পাশ থেকে দেখবার।