খোকা আর মশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলল এসে দুষ্টু মশা
এই এনেছি মিষ্টি শসা
তুই যে আমার বন্ধু, খোকা
মশারিতে একটু ঢোকা।
মুচকি হেসে বলল খোকা,
‘বলিস কী রে পিচ্চি পোকা!
তুই তো হলি রক্তলোভী,
হুল ফুটিয়ে মোটকু হবি
আমি কি আর তেমনি বোকা
খাব যে তোর মিথ্যে ধোঁকা!’