গান্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত যত গাঢ় হয়, হয়ে ওঠো তুমি
মসলাবনের ঘ্রাণ—মান্দারিন হাঁস,
সাধনায় দোলে চেরি, রুদ্র প্যারাবোলা
আমাকে শাসন করো সবুজ ময়ূর
ঝিরিপথে তুলে নাও আমি হব দাস
গানের মতন করো আমাকে শাসন
ধলাপেট বক এসো ফিরে এই ঘরে
মধ্যমার চংক্রমণে এয়ার হোস্টেস—
সাজেক ভ্যালির মতো আয়ুর্বেদি হয়ে
ঢুকেই দেখিবে নত গান্ধার–আসন…