ঘুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুমিয়ে গেলে তাকে কেমন দেখায়
ভাবতে ভাবতে সে ঢুকে পড়ল
পৃথিবীর প্রথম নাবিকের স্বপ্নে।
সেখানে শেষ বিকেলের বিষণ্ন আলোয়
চুলে চিরুনি চালাতে চালাতে
এক
আয়নার সামনে দাঁড়িয়ে
দেখতে পেল না কোনো মুখাবয়ব।
সূর্যের শেষ আলো লাল করে দিল
তার চেনা সমুদ্রকলোনির নোনা আকাশ।
সে একটা কোলাব্যাঙ হয়ে লাফিয়ে পড়ল
শীতকালীন ঠান্ডা কুয়ায়।