চাইছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুস্তি লড়ে চাইছি হতে মস্ত পালোয়ান,
টিকটিকিটা দেখলে তবু কাঁপতে থাকে প্রাণ।

ছিলাম আশায় ক্রিকেট খেলায় মারব শুধু ছয়,
শক্ত বলের তীব্র গতির সামনে লাগে ভয়।

ফুটবলে শট দিলাম জোরে, ভাবছি হবে গোল,
বলটা গেল উল্টো দিকে, নিজের দলে গোল!

মনের দুখে ভাবছি শেষে, কবিই তবে হই;
রাখছি সাথে কাগজ, কলম আর কবিতার বই।