চুপসে যাবার আগে বসন্ত একটি কমলা বেলুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামের প্রসঙ্গ এলে পুরুষ সাজে লাটিমের সাজ। নারী তখন ঝুড়িভর্তি লাল আপেল। উইলের পর যারা আর ফেরেনি প্রেমিকার কানের লতিতে, তারা দূরের কোনো ম্যানগ্রোভ বনে বাদাম বিক্রি করে।
বসন্তের দুপুর নামলে বোঝা যায়, কামনা একপ্রকার ভ্রম। আতাফল চুষে খাওয়ার চেয়ে সাংঘাতিক থাকে কারও কারও তাকানোর ধাঁচ।
জলপাইগাছের নিচে যে মন্দির, তার সিঁড়িতে বসে আমরা খেলব মিথ্যের কানামাছি।
হাতের পিঠে আঙুল দিয়ে আঁকব শরীরের উঁচু–নিচু...
ট্রিগার এখন তোমার হাতে, আঁকাআঁকি বাদ দিয়ে চলো আমরা উদ্যানে যাই, শিমুল ফুল দেখি