ছড়ার বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

একটা ছড়ার খুব হলো শখ
করবে এবার বিয়ে
শ্বশুরবাড়ি যাবে সে তো
টোপর মাথায় দিয়ে।
কিন্তু ছড়ার বাবা ছিল
আচ্ছারকম পাজি
পণ ছাড়া সে ছেলের বিয়েয়
হয় না মোটে রাজি।
যৌতুক বা পণ নেওয়া যে
ঘোর অন্যায় কাজ
এই কথা তো ছড়ার বাবা
বুঝতেই নারাজ।
জেদ্দি ছড়া, শিক্ষিত সে
চিন্তাধারাও বেশ
পণ ছাড়া এক বিয়ের পণে

হলোই নিরুদ্দেশ।

পুত্র শোকে এবার বাবা
ঠিক হয়েছে কাতর
করগে বাপু নিজের মতো
ইচ্ছেটা হয় যা-তোর।

বাড়ি ফিরে ছড়া এখন
যাচ্ছে যে গান গেয়ে
করব আমি তাকেই বিয়ে
পড়বে ছড়া যে মেয়ে।