ছড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকলবেরি ফিন
আমীরুল ইসলাম
তাক ধিনা ধিন ধিন
ছোট্টবেলায় পড়ি যখন
হাকলবেরি ফিন
তখন আমি
টম সয়ায়ের সাথে
ঘুরে বেড়াই মিসিসিপি
দিনে এবং রাতে।
ছিলেন সাথে পলি খালা
দিনগুলো রঙিন
স্বপ্ন দেখি আমিও হব
হাকলবেরি ফিন।

ফড়িং যখন ছবি তুলতে চায়
ওয়াসিফ-এ-খোদা
ফড়িং হঠাৎ ছাদবাগানে এল
উড়তে উড়তে ঘুরতে ঘুরতে
একটি গাছের পাতায় বসে গেল
ফুলের সাথে সেলফি তোলায় ব্যস্ত ছিল সুমু
তার সেদিকে নজর কাড়তে যে–ই ডেকেছি আমি
উল্টো ফিরেই ফড়িং দেখে কী যে মজা পেল
সেলফি ছেড়ে ক্যামেরাতে ছবি তুলতে এল
ফড়িং সেটা বুঝতে পেরে চুপটি করে থাকে
বাতাস যতই চাক ওড়াতে হাওয়াই পাখাটাকে
তাই না দেখে ছবি তোলা রেখে সুমুমণি
ভিডিও করে চলে
দোদুল্যমান ফড়িং তবু হাওয়ায় রাখে পাখা
ভাসিয়ে সুকৌশলে।