জুতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো পাহাড়ের নিচে

খুনে কাঁটাঝোপ—সামলে নাও

দম ধরে রেখো;

ঝিরির বরফজল রক্তমেশা

ওখানে কারোর ছায়া নেই।

সম্প্রীতির ছেঁড়া সুকতলায়

সূর্য ফাটছে ঠান্ডা

ক্ষমাঘেন্না ঠেলে ঠেলে

বুজরুকির মুড়ি–বাতাসা

কেউই নেবে না আর।

ধুলা–কাদায় ধারালো ইতিহাস

ডুবছে গোড়ালি আবার

আলপথ শ্মশানঘাটে

দেখো পদচিহ্ন, নগ্ন সার সার

দেখো দুচোখ ভরে—

দুর্বা তুলসীমঞ্চ নেভা দীপ

স্মৃতিতীর্থ, জননী জন্মভূমি...

বিপন্ন, ভুলে আছ যেন—

জুতোর ভেতরে পা

কোনোদিন আমরা রাখিনি।