তোমার শহরে খুব বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমার শহরে খুব উচ্ছৃঙ্খল বৃষ্টি
গন্তব্যের মাঝখানে দীর্ঘ হাইফেন
নিদ্রিত রাত্রির নদী
ভেজা চুলে নোনা ঘ্রাণ
গোপন মুদ্রার ছায়া—শব্দ
ঘরভরা আগুন—প্লাবন
খুলছে না মেঘের মরচে পড়া তালা
বিদীর্ণ—স্মরণ প্রিয়মুখ
ভাঙা ম্যানহোলে ডুবে গেছে
শেষ রোদ।