দুঃসময়ের কবিতা: হামীম ফারুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুঁসে ওঠা স্রোতে হননের উৎসব—ভেসে আসা উপড়ানো
শিকড়, মৃত মাছের ফুলকো
কাত হয়ে যাওয়া স্কুলঘর, দেখে দপ্তরির—
'দূর হ, দূর হ'
ভাঙনের সাপুড়ে বাঁশি বেজে ওঠে নদীপাড়ে
দু-একটি ইগল দূর থেকে সরু চোখে মাপে
পরিত্যক্ত ভিটি
নিভে আসা বিকেল দ্রত লুকিয়ে পড়ে ঘোলা জলে।