দৃষ্টিকোণ
তোমার তীব্র আগ্রাসনের সামনে সে যে
সামান্য চ্যালেঞ্জ হয়ে ফুটে আছে,
তাতে তো তোমার
দার্শনিকভাবে মুগ্ধ হওয়ার কথা,
অথচ তুমি কেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে
একটি ফুলের দিকে তাকিয়ে রয়েছ,
মরুভূমি?
তোমার তীব্র আগ্রাসনের সামনে সে যে
সামান্য চ্যালেঞ্জ হয়ে ফুটে আছে,
তাতে তো তোমার
দার্শনিকভাবে মুগ্ধ হওয়ার কথা,
অথচ তুমি কেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে
একটি ফুলের দিকে তাকিয়ে রয়েছ,
মরুভূমি?