ধা তেরে কেটে ধিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ধা তেরে কেটে ধিন
গাছ যদি বাড়ে বেশি ডালপালা ছেঁটে দিন
আগাছা তা মনে হলে গোড়াটাই কেটে দিন।
ধা তেরে কেটে ধিন
কাবাবের কিমাটায় কাঁচা ডিম ফেটে দিন
এলাচি ও দারুচিনি একসাথে বেটে দিন।
ধা তেরে কেটে ধিন
বুড়োদের খাওয়াবেন? হাড় কাঁটা ঘেঁটে দিন
মাংসের চাক রেখে কলিজা বা মেটে দিন।
ধা তেরে কেটে ধিন
সমাজের শত্রুকে ধরে কষে ঝেঁটে দিন

সাপটাকে বাধা দিতে গোঁফটাকে গেটে দিন।

ধা তেরে কেটে ধিন
দান খয়রাত যত নিজে হেঁটে হেঁটে দিন
টাকা যদি বেশি থাকে দান হাই রেটে দিন।

ধা তেরে কেটে ধিন
আপনার খানা যেটি, চিবিয়ে তা পেটে দিন
কেউ যদি কেড়ে নেয়? আগে জিভে চেটে দিন।

ধা তেরে কেটে ধিন
বখাটের সাজা চেয়ে পোস্টার সেঁটে দিন
প্রয়োজনে ছবি তুলে ইন্টারনেটে দিন।