নভেম্বর রেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো জ্বালতে ভুলে গিয়েছিল

তুতো মেসো;

অবেলায় ডাক পেয়ে

খুব একটা গা করিনি

এমনিতে বাসস্টপ, বাজারদর

আগুনমুখো, আমিও শামলা এঁটে

নিজের মধ্যে উরি বাবু

আহারান্তে বিষণ্নতা ভুলতে চেয়ে

ধূমায়িত ধূম, উষ্ণ পিয়াল, চাঁদের বাড়ি

কিছুতেই কুছ পরোয়া নেই

অবশেষে তিলক কামোদ

ধীরে ধীরে মধুর নিনাদ

নিষাদ ছুঁয়ে হিমপ্রবাহ...

আফটার অল

ইটস নভেম্বর রেইন...