নামকরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়, সমুদ্র আর নদীগুলোর যে নাম আমরা রেখেছি
তা ছিল ভুল, তাদের নাম হওয়া উচিত ছিল:
‘উচ্চতা’, ‘গতিময়তা’ আর ‘বিশালতা’,
বা একটি অভিন্ন নামেও তাদের ডাকা যেত: ‘হে অনন্ত’।
গতি তোমাকে অলীক করে তোলে আজ
অপার্থিবতা করে তোলে অজানা,
তুমি তখন এসবের বাইরে গিয়ে এমন একটি পাখি হয়ে যাও
যে স্থির থেকেও যেন উড়ছে আর ওড়ার সময়
যেনবা হয়ে আছে স্থির!
নাম পাল্টে দিই আমি, যেভাবে পাল্টে যায়
সিদ্ধার্থের জীবন এবং মৃত্যু!
তাহলে কী নামে ডাকব?
বলি, ‘হে অনন্ত’
তুমিই আমার নতুন নামকরণ!