নামের ভুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াকাটা গিয়ে দেখি নেই কোনো কুয়া;

কাটাকাটি ছিল না তো, খবরটা ভুয়া।

বান্দরবানে কোনো ছিল না বাঁদর;

মেঘেরা পাহাড়ে নেমে বিছায় চাদর।

রাজাহীন রাজশাহী, খুঁজো না প্রাসাদ;

হাসি নেই কারও মুখে, বদনে বিষাদ।

ভয় ছিল পাবনায় কিছু খুঁজে পাব না;

তাই সোজা বলে দিই, সেইখানে যাব না।

খুলনায় যদি থাকে সবকিছু বন্ধ,

থাকবে না ইশকুল, এমন কী মন্দ?