প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে নালিতাপাড়ায়
এ ঘন সবুজ খেতে কেন
তমো-তিক্ত জলকণারাশি?
হরিণীঝোপের খোঁজে এসেছিল বাঘ
মাটির জখম গেছে, তবু আজও রয়ে গেছে দাগ
আজ হাওয়ায় মিশে যাওয়া তার নীরব গর্জন
লোকমুখে রেখে গেছে ছাপ
আজও আমি রয়েছি নির্ভয়
তবু জানি কণ্ঠ থেকে ঝরবে না একফোঁটা মধু