পথগাথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানি না সে মনজিল কোথায়
আজও দেখা হওয়া, আজও বহু কথা বলা বাকি
এবার রাস্তাতেই বুঝি শেষ হলো পথ
কারও দেখা নাই, কারও পত্র নাই,
কোনো স্থানে আড়েঠারে গূঢ়ভাষ প্রতীকও দেখি না
বিরতির ঘণ্টাও তো বাজে না কোথাও
যিনি সদাশয়, আজ তিনিই তো অস্পষ্ট, করুণ
আলো আলো বলে চলে যাচ্ছে বেপথু লোকেরা
ভোরবেলা এখনো তিমির
এ পথের শেষ খুঁজে খুঁজে
তিমিরহরণ নামে কারও সঙ্গে কোনো দিন হয় যদি দেখা
এই সব ভেবেচিন্তে রাস্তাতেই শেষ হলো গান