পাখিদের রৌদ্রস্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখবিলাসে দীঘল হিমবাহ জল

হাজার স্তব্ধতা যেন কাল নিরবধি

জলজ পাখির গান কপোতাক্ষ নদী,

রুপালি মাছের ঝাঁক জীবন শৈবাল।

আজীবন বয়ে যায় রোদ পুড়ে গলে...

ঘাস-ঘুম অন্ধকার এভাবে জীবন

হোক যত কষ্ট পৃথিবীর অনটন,

পাখিদের রৌদ্রস্নান কপোতাক্ষ জলে।