পাষাণগান্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত;

প্রিয় সুদূরের পট

ধীরে ফোটে ভোর

পোষা পুষ্প আমার।

জগৎ মধুবাষ্প, বিষবাহার

জীবন পেরিয়ে এল

বহু জয়ন্তী,

কিছু পরাজয়ের ধ্বনি

তোলা থাক তরঙ্গে তোমার।

স্রোতোস্বিনী খরার কুসুম

কে বয়ে যায়

আত্মার আওয়াজ, বোবা বৈকুণ্ঠ?

বেঁচে থাকা মানে চুপ থাকা

মৃত্যু তো তবু একটা বাক্ভঙ্গি;

উষা কিংবা গোধূলির।