প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আছে জুনিপার এই বাগানে। আছে পপলার কত কত যে! এই বাগানে। ছেয়ে আছে ঘাস রেড ম্যাপলে। কত কত লাশ। শুয়ে থাকছে এই ভূতলে। আমি বুঝি ঠিকই কী কী কারণে ভালো লাগছে না, ভালো লাগে না কোনো কিছুতে। নেমে গেছি আমি খুব নিচুতে। শুধু বারবার ঝুঁকে দেখছি নিজেকে। আমি পরবাসে। এক বছরে কত কী করেছি। কী কী পেয়েছি, আমি জানি না। শোনো বউপাখি তুমি, তোমাকে কিছু কথা বলি। আমি চাই না যেতে স্বদেশে। ভালো লাগছে না এই প্রবাসে। মন বসে না তো। তুমি বলেছ, এলে এখানে ভালো ডানা পাব। আমি উড়ব। কেন সংসার নিয়ে মাতলে! কেন মাতলে? তুমি একবারও কেন ভাবনি! কেন ভাবলে না আমি বিবাগী! মারা পড়ব! পোড়া ডানা নিয়ে বসে থাকছি। আমি প্রবাসের এই সকালে। এই বিকালে। ডানার আগুনে শুধু পড়ছে লাল লাল পাতা। রেড ম্যাপলে হাওয়া লেগেছে। দেখো বউপাখি!