প্রতিফলনের নিচে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোজা চোখের নিরিখে রেখা আঁকে যে উপস্থিতি,
আর যে রেখা মুছে দেয় সীমা, বুঝে নিয়ো নীরবতা আগ্রাসী তার—
প্রতিবিম্ব ও আয়নার গীত নিয়ে বুকে,
হাওয়ার অলক খেলিয়ে হৃদয় থেকে ওড়ে গাঙচিল।
জলের নিবেদন শেষে সমুদ্রতট শুধু বালুর বিস্তার—
পরিব্রাজকের ছাপ ধরে রাখার অবিরত সাধনায় ভুলে
তুষ্ট থাকে মুহূর্ত-ঊর্মির রেখা মেখে।
তবু তটরেখা ততখানি অভিহিত করে যায়, যতটা নিকটে আসে জল।
তিতিক্ষায় ভেজা রাতের প্রার্থনায় ঊষাই কল্যাণ—
আকাশ-চেরা রঙে চোখ রেখে দেখো: ফুটেছে তোমার ভেদরেখা,
সে পথে আঙুলের ছাপে জাগে নিবিষ্ট স্বর।
মোহের পারদ নীড়ে
ঔজ্জ্বল্যে বিভোর দিন ক্রমে মুছে যায় উদ্যাপনের বিস্মৃতিতে।
আবৃত চোখে খুঁজে নেবে পথ, এমন প্রত্যয়ে আসে রশ্মি—
তার পথ চেয়ে এই গহীনে, প্রতিফলনের নিচে,
মগ্ন কহন জেগে রয় অভিসারে।