প্রতিবেশী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের এক প্রতিবেশী ইন্ডিয়ায় চলে গিয়েছিল। তখনো সব বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছায়নি। চুলায় ভাত চড়িয়ে, ঘরে কুপি জ্বালিয়ে তারা চলে গিয়েছে। আস্তে আস্তে ভাত পুড়ে গন্ধ ছড়াতে লাগলে আমরা গিয়ে টের পাই, তারা নেই।
বাইরে তখন প্রজ্বলিত জ্যোৎস্না সংক্রামক রূপ নিয়েছে।
এখনো কোনো রাতে বন্ধুর বাড়ির চুলায় ভাত চড়ানো দেখলেই ভয় হয়। আবারও কি ভাত পুড়ে যাবে?
পোড়া ভাতের সাথে জ্যোৎস্নার গন্ধ ভয়াবহ ব্যাপার!